logo
আপডেট : ৩ জুলাই, ২০২০ ১৮:৩২
সিরাজগঞ্জে এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১, আহত ৫
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১, আহত ৫


সিরাজগঞ্জের সলঙ্গায় এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী (৬০) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্সের আরও ৫ যাত্রী আহত হয়।  
আজ শুক্রবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী বগুড়ার আফরিন জুট মিলের শ্রমিক ও জামালপুরে সরিষাবাড়ী উপজেলার মনারপাড়া গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেরাজুল ইসলাম জানান,  বগুড়া থেকে এ্যাম্বুলেন্সটি জামালপুরের সরিষাবাড়ি যাবার পথে ঘটনাস্থলে পৌছলে এ্যাম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুটমিল শ্রমিক ওমর আলী মারা যায় এবং ৫জন গুরুত্বর আহত হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com