logo
আপডেট : ৩ জুলাই, ২০২০ ১৯:৫০
১০ হাজার লোকের মেজবানি, ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

১০ হাজার লোকের মেজবানি, ২০ হাজার টাকা জরিমানা


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দশটি গরু জবাই করে ১০ হাজার লোকের মেজবানি আয়োজন করায় আয়োজককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন। 
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি না মেনে বিশাল মেজবানির আয়োজন করা হয়েছিল। আগতদের কারো মুখে মাস্ক পড়া ছিল না। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের সাথে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে আগত হাজার হাজার মানুষ দৌড়ে পালিয়ে যায়। 
এ অবস্থায় রান্না করা খাবারগুলো আশপাশের গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মেনে বিশাল এ মেজবানির আয়োজন করার অপরাধে আয়োজক ওই বাড়ির মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com