logo
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১২:০৭
ঢাকায় ফের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চালু

ঢাকায় ফের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চালু


অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ঢাকায় ফের ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪০ মিনিট পর রাত ১টা ২০মিনিটে যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি।
এর আগে ঢাকায় ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্স। তবে ৩ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করার কথা থাকলেও ২ জুলাই হঠাৎ করে ঢাকায় ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com