নরসিংদীতে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের ভোলানগর বাসষ্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার,পিপিএিম বার) । আটককৃত নারী মাদকব্যাসায়ী সেতারা বেগম (৩৪) ব্রাক্ষনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী।
প্রেস বিফিং এ জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কে মাদক ও ইয়াবার একটি বড় চালান নেওয়া হচ্ছে। এসময় সংবাদের ভিত্তিতে পুলিশ হেটকোয়াটারের সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার,উপ-পরিদর্শক তাপস কান্তি রায়,জাকারিয়া আলমসহ গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর বাসষ্ট্যাণ্ড এলাকায় অভিযান চালায়।
এসময় সেতারা নামে এক নারীর গতিবিধি সন্দেহ তলে তাকে তল্লাসী করেন। পরে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়।
এঘটনায় তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ২৯ জুলাই ৮০ লাখ টাকা মূল্যের ২৭ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।