logo
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১৮:৩৩
সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক


সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু


কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে মাহফুজ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছে।
মাহফুজ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। সে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে কামড় দেয় মাহফুজকে। পরে তাকে ওঝা দিয়ে সাপের বিষ নামানোর বৃথা চেষ্টা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সাপের কামড়ে শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com