logo
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১৯:০১
পানের বরজে গাঁজা চাষ, আটক ১
নিজস্ব প্রতিবেদক

পানের বরজে গাঁজা চাষ, আটক ১


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আবাদি পানের বরজ থেকে ৬টি গাঁজা গাছসহ নূর আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
|শনিবার উপজেলা এনায়েপুর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক নূর আলী পূর্বপাড়ার মৃত ফজলেক মন্ডলের ছেলে।
অভিযানে অংশ নেয়া চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এনায়েতপুর গ্রামের নূর আলী গাঁজা গাছ চাষ করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহসহ সংস্থার টিম অভিযান চালায়।
আটকের পর মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গাছসহ নূর আলীকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com