logo
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১৫:০৯
দেশে মৃত্যু ছাড়াল ২ সহস্রাধিক

দেশে মৃত্যু ছাড়াল ২ সহস্রাধিক


অনলাইন প্রতিবেদক
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৫২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মোট সুস্থ ৭২ হাজার ৬২৫ জন। 
আজ রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com