logo
আপডেট : ৭ জুলাই, ২০২০ ০০:১৫
হঠাৎ সম্রাটের মৃত্যুর গুজব!

হঠাৎ সম্রাটের মৃত্যুর গুজব!


নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারান্তরীণ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সন্ধ্যার পর এমন গুজব সৃষ্টি হয়। 
এমন সংবাদের ভিত্তিতে যুবলীগের অনেক নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমান। সাংবাদিকরাও কেউ কেউ সত্যতা যাচাই করতে সেখানে ছুটে যান। তবে এ খবরের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম। 
তিনি বন, এ ধরনের খবরের কোন ভিত্তি নেই। কেউ গুজব ছড়াতে পারে। সব ঠিক ঠাক আছে আগের মতোই। সেখানে অতিরিক্ত কোন কারারক্ষী পাঠানো হয়নি। 
এ প্রসঙ্গে মোবাইল ফোনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি নাড়া দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা জানান, আজ সন্ধ্যার পর থেকেই তারা গণমাধ্যমকর্মীদের কাছ এমন তথ্য পেয়ে আসছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়ে জেনেছেন সম্রাট বেঁচে আছেন এবং স্বাভাবিক আছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com