logo
আপডেট : ৭ জুলাই, ২০২০ ১০:৩৩
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৯৯ শতাংশই ঝুঁকিমুক্ত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৯৯ শতাংশই ঝুঁকিমুক্ত: ট্রাম্প


অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশই ঝুঁকিমুক্ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। যদিও যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে। 
প্রেসিডেন্ট ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বলেন, আমরা ৪ কোটির বেশি মানুষের পরীক্ষা করিয়েছি। কিন্তু কোভিড-১৯ রোগীর ৯৯ শতাংশের ঝুঁকি নেই। তার এ বক্তব্য দেশটির মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সঙ্গে মেলে না। প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ রোগীদের জন্য ভেন্টিলেটরের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। 
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com