logo
আপডেট : ৭ জুলাই, ২০২০ ১৫:১৭
যশোর-৪ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন পেছানোর দাবি জানাল বিএনপি

যশোর-৪ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন পেছানোর দাবি জানাল বিএনপি


অনলাইন ডেস্ক
আসন্ন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপনির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত  নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় দলটি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, চলমান করোনা পরিস্থিতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। কমিশন নির্বাচন না পেছালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্বাচন না পেছালে ব্যালট পেপারে আমাদের প্রার্থীর প্রতীক না রাখার জন্যও ইসি সচিবকে বলেছি।
ইসি সচিবের সঙ্গে সাক্ষাতে সিইসি বরাবর লেখা বিএনপি মহাসচিবের এক চিঠিও হস্তান্তর করেন মোয়াজ্জেম হোসেন আলাল। ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিও ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় আগামী ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় বিএনপি গভীরভাবে ক্ষুব্ধ ও স্তম্ভিত। আমরা নির্বাচন কমিশনের উল্লিখিত উপনির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com