logo
আপডেট : ৭ জুলাই, ২০২০ ১৭:২২
ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে পেজ খুলে মাদক বিক্রি, গ্রেপ্তার ৩


ফেসবুকে পেজ খুলে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক উপকরণ বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে গুলশান–২ থেকে তাদের গ্রেপ্তার করে করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হেলালউদ্দিন (৪৯), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. ফাহিম (২২)। তাদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মুঠোফোন, ৫ হাজার ৪০টি ইয়াবা বড়ি, প্রায় ৫ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ যৌন উত্তেজক জেল এবং ১৬ ধরনের ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মালামাল উদ্ধার করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিট সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ফাহমি ফেসবুকে ‘অনলাইন সার্ভিস’ নামে একটি পেজ খুলে মাদকদ্রব্য ও যৌন উপকরণ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করত। সে এই পণ্যগুলো হেলালউদ্দিন ও আলতাফের কাছ থেকে কিনত। খোঁজ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এই ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় দুটি মামলা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com