logo
আপডেট : ২১ জুলাই, ২০২০ ১৭:৪৭
সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ তিন জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ তিন জন রিমান্ডে


সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম
করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা করার মামলায় গ্রেফতার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম রিমান্ডের এ আদেশ দেন।
অপর দুই আসামি হলেন, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি। 
এর আগে রাজধানীর গুলশান থানার মামলায় আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com