logo
আপডেট : ৮ আগস্ট, ২০২০ ১৭:৩৪
বঙ্গমাতার জন্মদিনে ছাত্রলীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক

বঙ্গমাতার জন্মদিনে ছাত্রলীগের শ্রদ্ধা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ শনিবার সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সংগঠনটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সকল কর্মসূচি পালন করবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com