গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে দেশের অন্য কোন বিভাগে গত ২৪ ঘণ্টায় আর কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন এই একজন রোগীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে আটজন রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে সাতজন এবং খুলনা বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৬০ জন।