আপডেট : ১১ নভেম্বর, ২০২০ ২০:১৯
গণফোরামের কাউন্সিল স্থগিত
নিজস্ব প্রতিবেদক
আগামী মাসের ১২ ডিসেম্বর হতে যাওয়া গণফোরামের কাউন্সিল স্থগিত করা হয়েছে। আজ বুধবার দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘আলাপ–আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে গণফোরামের ১২ ডিসেম্বর-২০২০ অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হলো।’
উল্লেখ্য, সম্প্রতি গণফোরামে দলীয় কোন্দল তীব্র আকার ধারণ করেছে। মূলত এই দ্বন্দ্ব নিরসনে কাউন্সিল পেছানো হয়েছে।