logo
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ১১:২৪
বইমেলা স্থগিত, অনলাইনে আয়োজনের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক

বইমেলা স্থগিত, অনলাইনে আয়োজনের প্রস্তাব



প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২১ সালের একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। তবে বাংলা একাডেমি এবারের বইমেলা অনলাইনে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।
তিনি বলেন, বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনাভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না। তবে অনলাইনে মেলা অনুষ্ঠিত হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com