logo
আপডেট : ৩ মার্চ, ২০২১ ১৪:১৫
আল-জাজিরার প্রসঙ্গ তোলেননি যুক্তরাষ্ট্রের নেতারা: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

আল-জাজিরার প্রসঙ্গ তোলেননি যুক্তরাষ্ট্রের নেতারা: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।’  

তবে দেশটির কয়েকটি গণমাধ্যম থেকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে জানিয়ে আব্দুল মোমেন, ‘ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দুই-একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল-জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে, তা একেবারেই বেমানান।’

তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ সোমবার ঢাকায় ফিরেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com