আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৫
অবশেষে গাজীপুরের মাওনা থেকে নরসিংদীর কিশোরী হত্যা মামলার মূল অভিযুক্ত নুরা আটক
সুরুজ মিয়া, নিজস্ব প্রতিবেদক
.
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর কিশোরী হত্যা: প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত প্রায় ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক।