logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৫৫
ঢাকায় সড়কের পাশ থেকে ওবায়দুল্লাহর কাটা একটি পা ও দুটি হাত উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় সড়কের পাশ থেকে ওবায়দুল্লাহর  কাটা একটি পা ও দুটি হাত উদ্ধার করেছে পুলিশ।

.

ঢাকার গুলিস্তান ও নয়া পল্টন এলাকা থেকে একটি পা দুটি হাত পাওয়া যায়
পরে হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ জানতে পেরেছে, দেহের খ/ন্ডিত তিনটি অংশই ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির; তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের তাঁতারকান্দি গ্রামে ।
শুক্রবার রাত ২টার দিকে নয়া পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি পা ও শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের সামনে থেকে দুটি হাত উ/দ্ধারের কথা জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, “আমরা প্রথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পেরেছি, বিষয়টি নিয়ে কাজ করছি।

“দেহের বাকি অংশ খোঁজ করা হচ্ছে, এছাড়া কে বা কারা খ/ণ্ডিত অংশ ফেলে গেল তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহ/ত ওই যুবকের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হয়েছে।

বাড়িতে চলছে শোকের মাতম।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com