logo
আপডেট : ২ এপ্রিল, ২০২৬ ১৮:৪০
শিবপুরে ১৮ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ, চালক আটক
সুরুজ মিয়া, (নরসিংদী) প্রতিনিধি:

শিবপুরে ১৮ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ, চালক আটক

.

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল ভর্তি একটি লরিসহ চালককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে উপজেলার চৈতন্যা এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চৈতন্যা এলাকায় মহাসড়কের পাশে লরি থামিয়ে ভেতর থেকে অবৈধভাবে তেল সরিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ১৮ হাজার লিটার ডিজেল ভর্তি লরিটি জব্দ করা হয় এবং চুরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চালককে আটক করা হয়।
আটককৃত চালকের নাম অলিউল্লাহ (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল ভর্তি লরিটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত চালক অলিউল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
"মহাসড়কের পাশে লরি থেকে তেল চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com