logo
আপডেট : ১ মে, ২০২৬ ০০:০৫
বাগেরহাট জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শিবপুরের কৃতি সন্তান হাসান মোহাম্মদ নাসের রিকাবদার
নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শিবপুরের কৃতি সন্তান হাসান মোহাম্মদ নাসের রিকাবদার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার’কে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব জনাব তৌছিফ আহমেদ।

জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে বাহিনীতে যোগদান করেন।

উল্লেখ থাকে যে, জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এর বড় বোন ২৬তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডার। বড় ভাই ২৪তম বিসিএস এর মাধ্যমে কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার ও তার ছোট বোন ৩৪ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে  কর্মরত  আছেন। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com