logo
আপডেট : ৮ আগস্ট, ২০১৮ ২০:০৭
শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক

শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

নয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মানিক নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার ৩ নম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারক তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ জানুয়ারি ওই শিশু খিলগাঁও থানাধীন বাসায় সন্ধ্যা সাড়ে ৬টায় একা ছিল। আসামি মানিক সুযোগ পেয়ে তাকে মুখ বেঁধে ধর্ষণ করে। এরপর ওই ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় ধর্ষণের মামলা হয়। পরে পুলিশ আসামি মানিককে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পরে আসামি জামিনে মুক্তি পায়। মামলাটি তদন্তের পর ২০১৩ সালের ১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com