logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৪
বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না : হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম এ আজিজ। যিনি তাদের ক্ষমতায় আনার জন্য এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিলেন। বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি আরও বলেন, সকলের মতামতের ভিত্তিতেই বর্তমান কমিশন গঠিত হয়েছিল।

রোববার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভেঙে যোগ্য ব্যক্তিকে দিয়ে কমিশন গঠন করতে হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, সকলের মতামতের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশন নিয়ে যারা প্রশ্ন বা বির্তক করতে চায় তারা আসলে নির্বাচনে অংশ নিতে চায় না। এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com