logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১১
অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে পাঁচ লাশ উদ্ধার
প্রথম বাংলাদেশ ডেস্ক

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে পাঁচ লাশ উদ্ধার

অস্ট্রেলিয়ার পার্থে একটি বাড়ি থেকে নারী ও শিশুসহ রবিবার পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

সহকারী কমিশনার পল স্টিলি বলেছেন, ঘটনাটি ‘মর্মান্তিক’। তবে এখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই।

তিনি আরো জানান, এক তরুণ আঞ্চলিক পুলিশ স্টেশনে উপস্থিত হলে বেডফোর্ড শহরের কোড স্ট্রিটে এই ঘটনার অনুসন্ধান পায় পুলিশ।

থানায় আসা ২০ বছর বয়সী ওই তরুণকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের সঙ্গে এই তরুণের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো জানা যায়নি।

স্টিলি জানান, ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছেন। তদন্ত কর্মকর্তারা ঘটনাগুলোর সময় জানার চেষ্টা করছেন।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com