logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ২১:২২
নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে বাংলাদেশের সমর্থন চায় এস্তোনিয়া
নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে বাংলাদেশের সমর্থন চায় এস্তোনিয়া

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের সমর্থন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশ এস্তোনিয়া। আর বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো সমর্থন চেয়েছে।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসভেন মিকচার। বৈঠকে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের সমর্থন চান। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আগামী ২০২১-২২ সালের জন্য অস্থায়ী সদস্য হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। আর এ বিষয়ে বাংলাদেশের সমর্থন চাইতেই দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ইসভেন মিকচার।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দেশ এস্তোনিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন এবং এস্তোনিয়াকে এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

বৈঠকে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কসহ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো এবারই এস্তোনিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী সফরে এসেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com