logo
আপডেট : ৬ জুন, ২০১৮ ১৬:৩১
রণবীর কাপুরের মেয়েলি কন্ঠে গান!
অনলাইন ডেস্ক

রণবীর কাপুরের মেয়েলি কন্ঠে গান!

সঞ্জয় দত্তের জীবনীর উপর ভিত্তি করে রাজকুমার হিরানি নির্মাণ করেছেন ‘সাঞ্জু’ চলচ্চিত্রটি। এর ট্রেলার ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে । জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ‘সাঞ্জু’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন । নতুন খবর হল ট্রেলারের পর এবার মুক্তি পেলে ছবিটির নতুন গান।

গানটির শিরোনাম ‘মে বাদিয়া, তু বাদিয়া’ । গানটিতে রণবীর কাপুরকে লিপসিং করতে হয়েছে। গানটি শুরু আগে তার বাবা বিশ্বাস করতেন যে রণবীকে দিয়ে লিপসিং হবে না । কিন্তু তার বিশ্বাসকে মিথ্যা প্রমাণিত করে রণবীর স্টেজে যায় এবং পুরুষ এবং মহিলা উভয়ের গানের সাথেই সুচারুভাবে লিপসিং করেন।

'মে বাদিয়া তু বাদিয়া ' গানটি গেয়েছেন সোনু নিগম ও সুনিধি চৌহান এবং কম্পোজ করেছেন রোহান গোপাল ও রোহান প্রধান। গানটিতে একজন লোকের চারপাশে ঘুরেঘুরে তার ভালোবাসার মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে এবং সে একটি মুক্ত পাখি ও মুক্ত থাকতে চায়। তবুও তিনি তাকে বিয়ে করবেন কিনা তাই জানতে চাওয়া হচ্ছে। রাজকুমার হিরানির 'সাঞ্জু' চলচ্চিত্রটি ২৯ জুন মুক্তি পাবে।

দর্শকদের কাছে হিরানির সিনেমার আলাদা কদর। মুন্না ভাই,থ্রি ইডিয়ট, পিকে চলচ্চিত্র মতো বেশকিছু ভালো চলচ্চিত্র তিনি দর্শকদের উপহার দিয়েছেন । ‘সাঞ্জু’ চলচ্চিত্রটিকেও তিনি পরিকল্পিতভাবে সাজিয়েছেন। সঞ্জয় দত্ত কিশোর বয়সে যে বাড়িতে থাকতেন সেইরূপ বাড়ি পর্যন্ত বানিয়েছেন হিরানি।

ছবিটিরঅন্যান্য চরিত্রে অভিনয় করছেন পারেশ রাওয়াল, দিয়া মির্জা, সোনম কাপুর, ভিকি কুসাল, মনিশা কৈরালা, জিম সারাব ও অনুশকা শর্মা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com