logo
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১১:২০
ক্যালিফোর্নিয়ার আগুনে নিহত বেড়ে ২৩
প্রথম বাংলাদেশ ডেস্ক

ক্যালিফোর্নিয়ার আগুনে নিহত বেড়ে ২৩

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। বুট্টে কাউন্টি শেরিফ এবং মৃতদেহ পরীক্ষক করি হোনিয়া বলেছেন, শনিবার আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

হোনিয়া বলেন, আগুনে বিধ্বস্ত প্যারাডাইস শহর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সাতজনের মৃতদেহ ঘরের ভেতর এবং তিনজনের মরদেহ বাইরে পাওয়া গেছে। আর বাকি চারজনের মধ্যে দুজনের মৃতদেহ গাড়ি এবং অন্যান্য এলাকার বাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ পাওয়া গেছে।

শনিবার শক্তিশালী বাতাস কমে গেলে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি কিছুটা শান্ত হয়। এই আগুনে রেকর্ড সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কিন্তু কর্মকর্তারা বলছেন, রোববার থেকে আবারও শক্তিশালী বাতাস বইতে শুরু করবে এবং তাই কাউকে ঘরবাড়িতে না ফেরার নির্দেশ কার্যকর থাকবে।

ভেনটুরা কাউন্টি ফায়ার চিফ মার্ক লোরেনজেন বলেছেন, প্রকৃতি মা আমাদের সাময়িক অবকাশ দিয়েছে, কিন্তু আমরা জানি আগামীকাল (রোববার) প্রকৃতি মা আবারও তার পাখা চালিয়ে দেবে এবং বাতাস বইতে শুরু করবে।

তিনি বলেন, আমি আমার দমকলকর্মীদের এবং মানুষদের এই ভালো আবহাওয়া দেখে ধোঁকা না খেতে সতর্ক করে দিয়েছেন।

লোরেনজেন আরও বলেন, সতর্ক থাকুন।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় নয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া আরও দুজন মারা যেয়ে থাকতে পারে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com