logo
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:০৩
কেন্দ্রের ভেতরে সন্তান, বাইরে অপেক্ষায় অভিভাবক
অনলাইন ডেস্ক

কেন্দ্রের ভেতরে সন্তান, বাইরে অপেক্ষায় অভিভাবক

 

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে সাড়ে ৯টায় রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয় পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে আসেন অভিভাবকরাও। শেষ মুহুর্তের পরামর্শ  আর দোয়া নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীরা।

এদিকে হলে পরীক্ষার্থীদের প্রবেশ করিয়ে দিয়ে বাইরে অপেক্ষারত অভিভাবকরা। কারো মা-বাবা, কারো দাদা এসেছেন। সবার প্রার্থনা একটাই-ভালোভাবেই যেন পরীক্ষাটা শেষ হয়।

নগরের কয়েকটি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের সামনে ফুটপাতে বসে অপেক্ষা করছেন উদ্বিগ্ন অভিভাবকরা। অনেককেই দেখা গেছে কেন্দ্রের পার্শবর্তী ফুটওভার ব্রিজের সিঁড়িতে বসে অপেক্ষা করতে। কেউ পত্রিকা পড়ে আবার কেউ গল্প করে সময় কাটাচ্ছেন।

রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম হাই স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রের আশেপাশে এমন চিত্র দেখা গেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com