logo
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৪৪
চুল ঘন করবে যে তেল
অনলাইন ডেস্ক

চুল ঘন করবে যে তেল

চুল ভালো রাখতে তেলের বিকল্প নেই। নারিকেল তেল চুলের জন্য উপকারী। তবে এর কার্যকারিতা বাড়াতে পারে প্রাকৃতিক কিছু উপাদান। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে নারিকেল তেলের গুণগত মান বাড়ানোর পন্থা এখানে দেয়া হলো। ঘরে তৈরি নারিকেল তেলের গুণমান আরো বাড়াতে পারে ত্রিফলা।

ননস্টিক প্যান কম আঁচে গরম করে তাতে ৩ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ ত্রিফলার গুঁড়া মেশান। ভালোভাবে মেশা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর একটি বাটিতে নিন। এটা চুল পড়া কমানো ও অকাল পক্কতা রোধে সবচেয়ে ভালো তেল। নারিকেল তেল চুল মসৃণ করে, আগা ফাটা কমায় এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে দিয়ে আরো সুন্দর করে তোলে। চুলে তেল লাগানোর সঠিক উপায়- তেল ভালো ভাবে কাজ করতে মাথার ত্বক পরিষ্কার থাকা উচিত। তেল কমায় এমন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে শুকিয়ে নিন। এরপর সেদিন বা তার পরের দিন অর্থাত্ মাথায় ময়লা জমার আগেই তেল মালিশ করুন। ১০ থেকে ১৫ দিন মাথায় তেল মালিশ করুন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com