logo
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫৯
শীর্ষ স্থান নিয়েই কোয়ালিফায়ারে রংপুর
অনলাইন ডেস্ক

শীর্ষ স্থান নিয়েই কোয়ালিফায়ারে রংপুর

 শীর্ষ স্থান নিয়েই প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটলো শিরোপাধারী রংপুর রাইডার্স। আসরের রাউন্ড রবিন লীগে নিজেদের শেষ ম্যাচে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে জয় দেখে অধিনায়ক মাশরাফির দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লার দেয়া মামুলি ৭৩ রানের টার্গেটে ৬৩ বল অব্যবহৃত রেখে ৯ উইকেটে জয় দেখে রংপুর। যথাক্রমে ৩৫ ও ৩৪ রানে অপরাজিত থাকেন রংপুরের দুই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। শেষ ম্যাচে হারলেও বড় ক্ষতি হয়নি কুমিল্লার। রংপুরের সমান ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড রবিন পর্ব শেষ করলো কুমিল্লা। এতে আসরের প্রথম কোয়ালিফায়ারে ফের মুখোমুখি হবে দল দুটি। আগামী ৪টা ফেব্রুয়ারি ওই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।

তবে বিজিত দলের সামনেও থাকবে সুযোগ। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। ওই লড়াইয়ের বিজয়ী দলের সঙ্গে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে  প্রথম কোয়ালিফায়ারে হার দেখা দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মাঠে গড়াবে আগামী ৬ই ফেব্রুয়ারি। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com