logo
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২৩
কেলেঙ্কারির পরও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ল
অনলাইন ডেস্ক

কেলেঙ্কারির পরও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ল

ফাইল ছবি

 

২০১৮ সালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বার্ষিক আয় বেড়েছে প্রায় ৩০শতাংশ।  সবচেয়ে বেশি ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে।

ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা রক্ষা না করা এবং ক্ষতিকর কন্টেন্ট ছড়ানোতে ভূমিকা রাখা সংক্রান্ত নানা কেলেঙ্কারি জড়িয়ে পড়ে ফেসবুক। তবে এতো কিছু পরও ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং আয় দুটোই ধরে রেখেছে ফেসুবক। 

কেলেঙ্কারি ঘটনায় ফেসবুকে বিজ্ঞাপনদাতারা নিরুৎসাহিত হবেন- এমন আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে। ফেসবুক বর্জন করতে মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সংস্থা নানা প্রচারণা চালালেও উল্টো বেড়েছে ফেসবুকের আয়।

গত জুলাইয়ের পর থেকেই ফেসবুকের শেয়ারের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। সেসময়ই প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়; তখন আগের দুই বছরের মধ্যে সবচেয়ে কম আয় ছিল ফেসবুকের। ২০১৮ সালে ফেসবুকের মোট মুনাফা ছিল ২২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ২০১৭ সালের চেয়ে ৩৯শতাংশ বেশি।

ফেসবুক ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। এই তথ্য ফাঁস হলে আলোড়ন শুরু হয়।-বিবিসি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com