logo
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯ ১১:৫১
ফেনসিডিলের ট্রাকসহ তিন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

ফেনসিডিলের ট্রাকসহ তিন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর গাবতলী থেকে এক হাজার ৭১ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ তিন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতাররা হলেন, শাহ্জালাল বুলেট (৩২), মো. নাসির (৩৫) ও মো. ফারুক হোসেন (২৮)।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস দল অতিরিক্তি ডিআইজি মো. মোজাম্মলে হকের নেতৃত্বে এবং মেজর কাজী সাইফুদ্দিন আহমেদের সহযোগিতায় গাবতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Arrest

ফেনসিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান সুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ফেনসিডিল বিক্রির ১৩ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Arrest

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতার হওয়াদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গায় পাইকারিতে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com