ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম সম্প্রতি তার বিরুদ্ধে পত্রিকা, টিভি চ্যানেলসহ, অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত প্রতিবেদনকে, মিথ্যা-বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত দাবী করে দেশবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি কোন অন্যায় করেন নি। অদ্য ১১ নভেম্বর, সোমবার আশকোনার ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহের ব্যাখ্যা প্রদান ও যথোপযুক্ত প্রমান উপস্থাপন করেন কাউন্সির নিজেই। একটি টিভি চ্যানেলে তার বিরুদ্ধে প্রচারিত সাক্ষাৎকার সম্পর্কে সেসময় তিনি উল্লেখ করেন, সাক্ষাৎকারটিতে তার বক্তব্যের বিভিন্ন অংশ এডিটিং করে প্রচার করে, মূলত তাকে খলনায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়াও কাউন্সিলর নাঈমের বিরুদ্ধে জমি সংক্রান্ত জটিলতা নিয়ে জনৈক মিনারা বেগম, মোঃ হারুন অর রশিদ ও রোকেয়া খাতুনের আনীত অভিযোগকে তিনি বিভ্রান্তিমূলক ও অসত্য বলেও দাবী করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি কোন মিথ্যা বলার জন্য সেখানে উপস্থিত হননি। এ সময় আনিছুর রহমান নাঈম কাউন্সিলর নির্বাচিত হওয়ার পূর্বেই, স্থানীয় বাবুস সালাম মসজিদ কমপ্লেক্সের দোকান ভাড়া নিয়ে দোকান পরিচালনা করে আসছেন বলেও জানান। প্রতিবেদনে পাবলিক টয়লেট নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে, সে সম্পর্কে কাউন্সিলর নাঈম বলেন, তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরোও যোগ করেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গত ১৯ জুন ২০১৯ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর সীমানা নির্ধারন সাপেক্ষে একটি ম্যাপ সরবরাহ করার জন্য আবেদন জানান তিনি। সেসময় তিনি সিটি কর্পোরেশনের মালিকানাধীন পাবলিক টয়লেটটি তার নির্বাচনী এলাকার ম্যাপ এর ভিতরে কিনা তা না জেনে, কোনও প্রকার সিদ্ধান্ত জানাতে অপারগতা প্রকাশ করার পাশাপাশি, পাবলিক টয়লেট কেন্দ্রিক সকল প্রকার চাঁদাবাজির বিরোধীতা করেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলর আনিছুর রহমান তার ঘরবাড়ী ও শ^শুরবাড়ী নিয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত বলেও জানান। প্রকাশিত কুরূচিপূর্ণ, নিচু মনমানসিকতার প্রতিবেদনটির বিরুদ্ধে কিছু বলতেও তিনি লজ্জা বোধ করেন বলে উল্লেখ করেন। বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার আঞ্চলিক রাজনৈতিক শক্তি দুর্বল করতে ও ৪৯ নং ওয়াডের্, কাউন্সিলর নাঈম কর্তৃক হাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, এ্যাডভোকেট সাহারা খাতুন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের, সকল উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে, একটি কুচক্রি ও ষড়যন্ত্রকারী মহল উদ্দেশ্য প্রণোদীতভাবে কাউন্সিলর নাঈমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য নিয়মিত অপপ্রচার করে, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও তিনি বিশ্বাস করেন।