logo
আপডেট : ৫ মে, ২০২০ ১৬:০৫
যত টাকায় বিক্রি হল সৌম্যের ব্যাট ও তাসকিনের বল
নিজস্ব প্রতিবেদক

যত টাকায় বিক্রি হল সৌম্যের ব্যাট ও তাসকিনের বল


করোনা ভাইরাসে আক্রান্তদের সহযোগিতা করতে নিজের পছন্দের ব্যাট নিলামে তুলেছিলেন জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। অন্যদিকে নিজের হ্যাটট্রিক করা বল নিলামে তুলেছিলেন তাসকিন আহমেদ। সৌম্যের ব্যাট সাড়ে চার লাখ ও তাসকিনের বল চার লাখ টাকায় বিক্রি হয়েছে। তারা দু’জনেই নিলামে প্রাপ্ত টাকা বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করবেন বলে জানিয়েছেন।
সৌম্য গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে যে ব্যাট দিয়ে নিজের একমাত্র শতক করেন তা নিলামে তুলেন। ওই টেস্টে মাত্র ৯৪ বলে তার করা শতকটি বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুততম শতকের রেকর্ড। অন্যদিকে, তাসকিন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে যে বলটি দিয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন তা নিলামে আনেন। ওই সময়ের পর থেকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। নিলামে সাকিবের ব্যাট ২০ লাখ টাকায় বিক্রি করা প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন রবিবার রাতে সৌম্যের ব্যাট এবং তাসকিনের বলটি নিলাম করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com