আপডেট : ২২ জুন, ২০২০ ১৮:২৪
সিনিয়র সচিব হলেন কবির বিন আনোয়ার
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব করে আগের দপ্তরে রেখে আদেশ জারি করেছে।
আগামী ২৯ জুন থেকে এই আদেশ কার্যকর হবে।
২০১৮ সালে সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছিলেন কবির বিন আনোয়ার। কবিরকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।