logo
আপডেট : ২২ জুন, ২০২০ ১৮:৫০
নুর মোহাম্মদ বিআরটিএর নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

নুর মোহাম্মদ বিআরটিএর নতুন চেয়ারম্যান


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার এই কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
আলাদা আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এনামুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com