logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১২:৪০
মুজিব কোট পরে সংসদে বিএনপির হারুন

মুজিব কোট পরে সংসদে বিএনপির হারুন


নিজস্ব প্রতিবেদক
মুজিব কোট পরে সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ।
মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে যোগ দিতে দেখা যায় এই সংসদ সদস্যকে।
সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com