logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৫:২৫
বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক

বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত


চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার এ বিষয়ে ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার রাতে ডা. মোস্তফা জালালের শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে রাজধানীসহ সারাদেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১ হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ১ হাজার ৪৬০ জন। মোট আক্রান্তদের মধ্যে ৪৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com