logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৬:৪৬
ডলার প্রতারক শেফাউল ও জাহাঙ্গীর আটক
নিজস্ব প্রতিবেদক

ডলার প্রতারক শেফাউল ও জাহাঙ্গীর আটক


দিনাজপুরের খানসামায় ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল (৩৫) ও সহযোগী জাহাঙ্গীরকে (৩২) কে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেনের নির্দেশে এসআই তন্ময় দেবনাথ অভিযান চালিয়ে ডলার প্রতারক আঙ্গারপাড়া গ্রামের শেফাউল ইসলাম এবং তার সহযোগী জোয়ার কালির বাজার এলাকার জাহাঙ্গীর আলমকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
খানসামা থানা সূত্রে জানা যায়, ডলার ব্যবসায়ী শেফাউল ইসলাম হচ্ছে এই চক্রের মুল হোতা। সহযোগী জাহাঙ্গীর আলমসহ একটি চক্র অনেকদিন ধরেই ডলার ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন মানুষকে ডলারের প্রলোভন দেখিয়ে ডলার দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
খানসামা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এসময় যেকোনো অপরাধ ও সন্ত্রাস দমনে থানা পুলিশ সর্বদা সজাগ আছে বলেও জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com