logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৬:৪৭
এবার রথের আনুষ্ঠানিকতা নেই কুষ্টিয়ায়
নিজস্ব প্রতিবেদক

এবার রথের আনুষ্ঠানিকতা নেই কুষ্টিয়ায়


করোনা মহামারীতে এবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথের আনুষ্ঠানিকতা নেই। হবে না রথটানা, বসবে না মেলা। মঙ্গলবার (২৩ জুন) শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার থেকে মোয়াজ্জেম ষ্টোর পর্যন্ত প্রতিবছর বসে বিশাল মেলা। প্রচুর লোক সমাগমও ঘটে মেলায়। দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে মেলায়। তবে এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। হবে না রথটানা, বসবে না মেলা।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু (এজিপি) জানান, কুষ্টিয়ার রথটি ঐতিহ্যবাহী রথ। বহু যুগযুগ ধরে এ রথউৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হবেনা।
শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ কান্তি চাকী (খোকন) জানান, এ বছর রথ টানা হবে না। মেলা করতে নিষেধ করা হয়েছে। কোনো রকম আনুষ্ঠানিকতা হবে না।
কুষ্টিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণব আনন্দ দাস বলেন, এবার রথটানা হবেনা। তবে মন্দিরের মধ্যে ভক্তবৃন্দ বাদে স্বাস্থ্যবিধি মেনে শুধু অনুষ্ঠান করা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা জানান, কুষ্টিয়ায় ২ টি রথ হয়। প্রথমটি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর রথ। পরেরটি ইসকন মন্দিরের। করোনার কারণে এ বছর রথটানা হবেনা। মন্দিরের মধ্যে ধর্মীয় পূজা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com