logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৭:১১
স্কুলছাত্রী শ্যালিকাকে নিয়ে দুলাভাই লাপাত্তা
নিজস্ব প্রতিবেদক

স্কুলছাত্রী শ্যালিকাকে নিয়ে দুলাভাই লাপাত্তা


জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর আপন ছোটবোন ৭ম শ্রেণির ছাত্রী শ্যালিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে উধাও হয়েছে দুলাভাই। এ ঘটনায় মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাশিয়া চাপর গ্রামে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়া চাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সাথে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দুটি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করত হেলাল।
শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে দুলাভাই শ্যালিকাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ওসিমনসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com