logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৯:১৮
হাতীবান্ধায় একদিনে দেড় শতাধিক মামলা
নিজস্ব প্রতিবেদক

হাতীবান্ধায় একদিনে দেড় শতাধিক মামলা


লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা না মানার অপরাধে ১৩৫টি মামলা হয়েছে। একযোগে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালার মাধ্যমে ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শামীমা সুলতানাসহ ৬জন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার বড়খাতা, পারুলিয়া, মেডিকেল মোড়, দই খাওয়া, গোতামারী, নাওদাবাস, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী ও সানিয়াজান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি নির্দেশনা অমাণ্য করার অপরাধে ১৩৫টি মামলা করেন। ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com