logo
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৫:৫৯
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া (৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন (৭)। এ দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com