logo
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৭:২৯
ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত
নিজস্ব প্রতিবেদক

ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত


জমি নিয়ে বিরোধে যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে কাজী নজরুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর তার লাশ বাড়িতে নেয়া হয়েছে। নিহত কাজী নজরুল ইসলাম দেয়াপাড়া গ্রামের মৃত কাজী আব্দুল গণির ছেলে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে।

নজরুল ইসলামের তৃতীয় ভাই আব্দুল আলিম জানিয়েছেন, তারা ৬ ভাই। নিহত নজরুল দ্বিতীয়। সকাল সাড়ে নয়টার দিকে বিরোধপূর্ণ জামির গাছ থেকে আম পাড়া নিয়ে তার সাথে পঞ্চম ভাই কাজী আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। বড় ভাই নজরুল একটি লাঠি দিয়ে আব্দুর রাজ্জাককে মারতে যায়।
এ সময় রাজ্জাকের হাতে থাকা দা দিয়ে ঠেকায় এবং হাতে একটি কোপ মারে। নজরুল মাটিতে পড়ে গেলে ঘাড়ে দিলে আরেকটি কোপ মারাত্মক জখম হন। সাথে সাথে রাজ্জাক পালিয়ে যায়। পরে নজরুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com