logo
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৮:৩৭
করোনায় আক্রান্ত ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া


ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার বিকেলে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাছান মাহমুদ জানান, ‘গত কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন, টেস্টে পজেটিভ রিপোর্ট এসেছে।’ জানা গেছে, তিনি গণভবন কমপ্লেক্সের সরকারী বাসভবনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com