logo
আপডেট : ২৭ জুন, ২০২০ ১৮:২২
বিয়ে করতে গিয়ে বর কারাগারে
নিজস্ব প্রতিবেদক

বিয়ে করতে গিয়ে বর কারাগারে


লালমনিরহাটের পাটগ্রাম পৌর গার্লস স্কুলের ১০ শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান (২০)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
শনিবার ভোররাতে পাটগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মশিউর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বর আজিনুর রহমানকে আটক করা হয়।
পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত বরকে শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com