ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আপডেট : ৮ আগস্ট, ২০১৮ ২০:১৬

ভারতে পেট্রোলিয়াম প্ল্যান্টে বিস্ফোরণ, দগ্ধ ২১

ভোরের বাংলা ডেস্ক
ভারতে পেট্রোলিয়াম প্ল্যান্টে বিস্ফোরণ, দগ্ধ ২১

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের চেম্বুরে রাষ্ট্র পরিচালিত ভারত পেট্রোলিয়াম রিফাইনারি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। আহত একজনের অবস্থা আশংকাজনক।

বার্তা সংস্থা এআনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

একজন দমকলকর্মী জানান, বুধবার বিকাল তিনটার দিকে মাহুল রোডে অবস্থিত প্ল্যান্টটিতে হঠাৎ করে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই দাউ দাউ করে আগুন ধরে যায়। সেই সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্ল্যান্টটি

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দু’তিন কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গিয়েছে। বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় বিস্ফোরণের ফলে।

একজন কর্মকর্তা জানান, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন, দুটো ফোম টেন্ডার, দুটো বড় জলের ট্যাঙ্কার। রয়েছে অ্যাম্বুল্যান্সও।

ভারত পেট্রোলিয়াম এক বিবৃতিতে জানিয়েছে, এখনো আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

উপরে