ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:১০

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেনি উ.কোরিয়া

ভোরের বাংলা ডেস্ক
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেনি উ.কোরিয়া

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সামরিক মহড়ায় কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেনি উত্তর কোরিয়া।

ওই মহড়া অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং উন কোনো ভাষণ দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামরিক মহড়া যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বিপরীতে কোনো অস্ত্র প্রদর্শন করেছে কি না।

কিছু রাজনৈতিক বিশ্লেষক আগেই ধারণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামরিক মহড়া কিছুটা রাশ টেনে ধরবেন কিম জং উন। সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শনকে উস্কানি হিসেবেই দেখা হবে।

উপরে