ঢাকা, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আপডেট : ৭ জুলাই, ২০২০ ১৬:০৮

হোয়াইট হাউসে যাচ্ছেন না জাস্টিন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউসে যাচ্ছেন না জাস্টিন ট্রুডো


হোয়াইট হাউসে শীর্ষ সম্মেলনে যোগদিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দায়িত্ব গ্রহণের পর মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডোর এই প্রথম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন। তবে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের ওই আলোচনায় অংশ নেবেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ নিজেই ট্রুডোকে ওয়াশিংটনে যোগদানের জন্য অনুরোধ করেছিলেন। এ বিষয়ে সোমবার সকালে তারা দুজন টেলিফোনে কথা বলবেন বলেও জানান।
ট্রুডোর অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, কানাডিয়ান নেতা ওইদিন অটোয়ায় মন্ত্রিসভার বৈঠক এবং সংসদ অধিবেশনগুলিতে অংশ নেবেন।
সম্ভাব্য মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে উত্তেজনা উল্লেখ করে ট্রুডো আগেই বলেছিলেন, তিনি ওই অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়ে নিশ্চিত নন।
সোমবার লোপেজ ওব্রাডর সাংবাদিকদের জানিয়েছেন, ট্রুডোকে মেক্সিকোতে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা স্থানীয় সময় সকাল ৯ টার দিকে কথা বলবেন। তবে কানাডার বিবৃতিতে টেলিফোনে কথা বলার কথা উল্লেখ করা হয়নি।
লোপেজ ওব্রাডোর আরও জানান, মেক্সিকো ছাড়ার আগে তিনি নমুনা পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে আরেকবার পরীক্ষা করার জন্য প্রস্তুত আছেন।

উপরে