কৃষিসেবায় চালু হচ্ছে ‘ফসলি’ অ্যাপস
মোবাইল অ্যাপভিত্তিক কৃষিসেবায় নতুন সম্ভাবনার জানান দিচ্ছে ‘ফসলি’। এই অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে ফসলের রোগ ও পরিচর্যার নানা সুবিধা নিতে শুরু করেছে কৃষক। চ্যানেল আই
সরকারি পৃষ্ঠপোষকতায় মোবাইল অ্যাপটি তৈরি করেছে বেসরকারি সংস্থা এসিআই। তারা বলছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক আগেই তারা দিতে পারছেন আবহাওয়ার আরও বাস্তবভিত্তিক পূর্বভাস।
এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারি বলেন, আমাদের গবেষণা প্রতিষ্ঠানে যে সকল উদ্ভাবন হচ্ছে সেটা খুব ধীরগতিতে কৃষকের কাছে পৌছাচ্ছে। ‘ফসলি’ অ্যাপের মাধ্যেমে সেটা কমে যাবে।
মাঠ পর্যায়ে ইতোমধ্যে শুরু হয়েছে ফসলি নামের মোবাইল অ্যাপের কার্যক্রম। যশোরের প্রত্যন্ত গ্রামের একদল কৃষক জানিয়েছেন তাদের অভিজ্ঞতা। তারা জানান, এই মোবাইল অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক কৃষক হয়ে উঠেছেন স্মার্ট কৃষক।
‘ফসলি’ অ্যাপের মাধ্যমে ফসলের পোকা দমন থেকে শুরু করে অনেক প্রতিকূল অবস্থার সমাধান পাচ্ছেন কৃষক। এসিআই বলছে, এই অ্যাপ হবে কৃষকের সার্বক্ষণিক সহায়ক।
